কুমিল্লায় আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম উদ্বোধন
হোমনা ও কোম্পানীগঞ্জে দুটি নতুন শোরুম চালুর মাধ্যমে ব্যবসায়িক পরিধি বাড়াল আকিজ সিরামিকস ও অরা
কুমিল্লা জেলা প্রতিনিধি · হোমনা, কুমিল্লা
প্রকাশ:
কুমিল্লার হোমনা এবং কোম্পানীগঞ্জে আকিজ সিরামিকস ও অরা ব্র্যান্ডের দুটি নতুন শোরুমের যাত্রা শুরু হয়েছে। গত রোববার হোমনা উপজেলায় আকিজ সিরামিকসের ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ এবং কোম্পানীগঞ্জে ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
আকিজ সিরামিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হক শোরুমগুলোর উদ্বোধন করেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফসহ আকিজ সিরামিকসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আধুনিক সব টাইলস ও নতুন পণ্য দিয়ে শোরুম দুটি সাজানো হয়েছে। বর্তমানে সারা দেশে ৩০০টির বেশি নিজস্ব ও পার্টনার শোরুমের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে আকিজ সিরামিকস।
টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস পরপর সাতবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। ‘প্রমিজ অব পারফেকশন’–এর অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠানটি বাজারে সেরা মানের ও ডিজাইনের টাইলস সরবরাহ করছে।