নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
সদর উপজেলার দত্তেরহাট ও সোনাপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবনের অপরাধে তিন দিন বিনাশ্রম ও অর্থদণ্ড
নোয়াখালী জেলা প্রতিনিধি · নোয়াখালী
প্রকাশ:
নোয়াখালী সদর উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুইজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দিয়ে ভ্রাম্যমাণ আদালত রায় প্রদান করেছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ডেমা এলাকায় মৃত মাহাতাব শেখের ছেলে মো. তুহিন (৪৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮)।
বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমি নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। অভিযানের সময় গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের অভিযোগে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে রায় দেয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার এ বিষয়ে নিশ্চিত করে বলেন, মাদক নিভে যাওয়ার লক্ষ্যে এমন ধরনের অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাবে।