ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার প্রস্তুতি, দুই ইরানির বিরুদ্ধে মামলা

ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলার প্রস্তুতি, দুই ইরানির বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। শুক্রবার যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ আনা হয়েছে। ২০ সেপ্টেম্বর ইয়োম কিপুরের আগের…

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার প্রস্তুতির অভিযোগে দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ।

শুক্রবার যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ আনা হয়েছে। ২০ সেপ্টেম্বর ইয়োম কিপুরের আগের দিন ম্যানচেস্টারের নর্দার্ন কোয়ার্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ নিউটন স্ট্রিট থেকে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের লন্ডনের একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়।

সিপিএসের বিবৃতি অনুযায়ী, সন্দেহভাজন ওই দুই ব্যক্তি বিদেশে থাকা তৃতীয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই ব্যক্তি ইরানে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে।

যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভিকি ইভান্স জানিয়েছেন, ম্যানচেস্টারের এই ঘটনার সঙ্গে রয়্যাল এয়ার ফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে পৃথক একটি ঘটনার কোনো যোগসূত্র তদন্তকারীরা পাননি।

সূত্র: শাফাক নিউজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন