দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) এসব হামলা চালানো হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে।
এনএনএ জানায়, বেইত ইয়াহুন, আল-মানসুরি, ওয়াদি জেবকিন ও ওয়াদি সালুকি এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। এছাড়া হাদাথা ও বারাআশিতের উপকণ্ঠ লক্ষ্য করে মেশিনগান দিয়ে গুলি চালানো হয়।
সুর জেলার আল-মানসুরি এলাকায় দুটি বিমান হামলা চালানো হয়। অন্যদিকে বিনত জবেইল জেলার আইতারুন ও বেইত লিফ এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়। আল-মানসুরি ও মাজদাল জাউন এলাকাতেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এর আগে ২ অক্টোবর লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি রাষ্ট্রের সব সিদ্ধান্ত ও সামরিক শক্তি এককভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার নীতির ওপর জোর দেন।
সূত্র: শাফাক নিউজ








মন্তব্য