ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গা নদীতে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার রামপুর শ্যামচাঁদ গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব জানিয়েছেন, ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাটি রাঘোপুর থানার আওতাধীন এলাকায় ঘটেছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রত্যেককে চার লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র: ইন্ডিয়া টুডে








মন্তব্য