হুতি হামলা ঠেকাতে তুরস্কের সহায়তা চাইতে পারেন ট্রাম্প

হুতি হামলা ঠেকাতে তুরস্কের সহায়তা চাইতে পারেন ট্রাম্প

সৌদি আরবে হুতিদের হামলা বাড়তে থাকায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহায়তা নেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, এরদোয়ানকে অনুরোধ করলে তিনি তার কথা শুনবেন বলে মনে করেন। তবে এ বিষয়ে তুরস্ক কী ভূমিকা রাখতে…

সৌদি আরবে হুতিদের হামলা বাড়তে থাকায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহায়তা নেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, এরদোয়ানকে অনুরোধ করলে তিনি তার কথা শুনবেন বলে মনে করেন।

তবে এ বিষয়ে তুরস্ক কী ভূমিকা রাখতে পারে বা ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে আঙ্কারার সঙ্গে যোগাযোগ করেছে কি না, তা স্পষ্ট করেননি ট্রাম্প।

ইয়েমেনের হুতি আন্দোলনকে সতর্ক করে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে তারা ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের আগের হামলার পর হুতিরা কিছুদিন নীরব থাকলেও এখন আবার সক্রিয় হয়েছে, সম্ভবত ইরানের নির্দেশনায়।

সম্প্রতি সৌদি আরবে একের পর এক হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলার মধ্যে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাও রয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: শাফাক নিউজ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন