হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই, দাবি যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবির বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সংস্থাটির দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের হাতে রয়েছে। বুধবার আল জাজিরার প্রতিবেদনে সেন্টকমের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম…

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবির বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সংস্থাটির দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের হাতে রয়েছে।

বুধবার আল জাজিরার প্রতিবেদনে সেন্টকমের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার কমান্ডারের নৌবাহিনীই নেই। ফলে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকার দাবিও নাকচ করে দিয়েছে মার্কিন সামরিক কমান্ড।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার দাবি করেন, হরমুজ প্রণালি তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি, এই নৌপথের দিকে এগিয়ে আসা মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি।

সেন্টকম আরও জানিয়েছে, সোমবার কৌশলগত এই নৌপথ দিয়ে ১ কোটি ৯০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত জ্বালানি তেল পরিবহনে উপসাগরীয় অঞ্চলের অংশীদারদের সহায়তা করেছে মার্কিন বাহিনী।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি। এই নৌপথে চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি দাবি উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও জ্বালানি পরিবহন নিয়ে উত্তেজনার বিষয়টি সামনে এনেছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন