টেক্সাসে আসছে হৃদি হকের ‘আন্ধার জয়’

টেক্সাসে আসছে হৃদি হকের ‘আন্ধার জয়’

মঞ্চ ও চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র নির্মাণশৈলীর পরিচয় দেওয়া নির্দেশক হৃদি হকের নতুন নাট্যপ্রযোজনা ‘আন্ধার জয়’ এবার মঞ্চস্থ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। আগামী ৪ অক্টোবর টেক্সাসের জর্জটাউনের ই ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। এ আয়োজন ঘিরে অস্টিন,…

মঞ্চ ও চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র নির্মাণশৈলীর পরিচয় দেওয়া নির্দেশক হৃদি হকের নতুন নাট্যপ্রযোজনা ‘আন্ধার জয়’ এবার মঞ্চস্থ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

আগামী ৪ অক্টোবর টেক্সাসের জর্জটাউনের ই ইউনিভার্সিটি অ্যাভিনিউয়ের জর্জটাউন থিয়েটার হলে নাটকটির প্রথম প্রদর্শনী হবে। এ আয়োজন ঘিরে অস্টিন, ডালাস, হিউস্টন ও সান অ্যান্টোনিওসহ টেক্সাসের নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

হৃদি হক বাংলাদেশের মঞ্চনাটকে ‘টোটাল থিয়েটার’-এর ভাবনাকে সামনে রেখে ‘গহর বাদশা ও বানেসা পরী’ এবং ‘আকাশে ফুটেছে ফুল-লেটো কাহন’-এর মতো নান্দনিক প্রযোজনা উপহার দিয়েছেন। নির্দেশনার পাশাপাশি ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘জনতার রঙ্গশালা’, ‘গোলমাথা চোখা মাথা’, ‘প্রাগৈতিহাসিক’ ও ‘ক্রীতদাসের হাসি’র মতো আলোচিত নাটকে অভিনয় করেও দর্শকের প্রশংসা পেয়েছেন তিনি।

আইরিশ নাট্যকার লেডি গ্রেগরির ক্লাসিক নাটকের ভাবনা থেকে নির্মিত ‘আন্ধার জয়’ বিদ্রোহ ও আত্মপরিচয়ের গল্প তুলে ধরবে। নাটকটিতে ব্যঙ্গাত্মক উপস্থাপন, শারীরিক অভিব্যক্তি, কোরিওগ্রাফি এবং সংগীতের সমন্বয়ে ভিন্নমাত্রার পরিবেশনা তৈরি করা হয়েছে।

নাটকটির সংগীত পরিচালনা ও আবহ সংগীত তৈরি করেছেন ঢাকার নাট্যাঙ্গনের সংগীত পরিচালক কামরুজ্জামান রনি।

‘অস্টিন নাট্য মঞ্চ’-এর আমন্ত্রণে অস্টিনের প্রায় ৫০ জন নাট্যকর্মীকে নিয়ে কর্মশালা পরিচালনা করে এ প্রযোজনাটি তৈরি করেছেন হৃদি হক। তার লক্ষ্য আন্তর্জাতিক পরিসরে বাংলা নাট্যচর্চার নতুন সম্ভাবনা তৈরি করা।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন