ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়, প্রথম দফায় এগিয়ে বলসোনারো

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় দফায়, প্রথম দফায় এগিয়ে বলসোনারো

দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফায় বর্তমান প্রেসিডেন্ট ওয়ার্কার্স পার্টির (পিটি) লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির (পিএল) প্রার্থী ফ্লাভিও বলসোনারো কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। তাই নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়িয়েছে। রোববার (০৪…

দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফায় বর্তমান প্রেসিডেন্ট ওয়ার্কার্স পার্টির (পিটি) লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও তার প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির (পিএল) প্রার্থী ফ্লাভিও বলসোনারো কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। তাই নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়িয়েছে। 

রোববার (০৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিক এই ঘোষণা দেয় দেশটির ট্রাইব্যুনাল সুপিরিয়র ইলেক্টোরাল (টিএসই)। 

ট্রাইব্যুনাল সুপিরিয়র ইলেক্টোরালের তথ্য অনুযায়ী, মোট গণনাকৃত শতভাগ ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, লিবারেল পার্টির (পিএল) প্রার্থী ফ্লাভিও বলসোনারো ৪৭.০৬% (৫,৬০,৭৭,১৬২ ভোট) পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। অপরদিকে, বর্তমান প্রেসিডেন্ট ও ওয়ার্কার্স পার্টির (পিটি) নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা ৪৫.১৩% (৫,৩৭,৮৩,৩০৭ ভোট) পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

নির্বাচনের প্রথম ধাপে যেহেতু কোনো প্রার্থীই মোট বৈধ ভোটের ৫০ শতাংশ অতিক্রম করতে পারেননি, তাই দেশটির ট্রাইব্যুনাল সুপিরিয়র ইলেক্টোরাল ঘোষণা দিয়েছে যে, ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন চুড়ান্তভাবে গড়াচ্ছে দ্বিতীয় দফায়।

নির্বাচনে যেসব বিষয় সামনে রেখে প্রচারণা চালান প্রার্থীরা

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ব্রাজিলের ভোটারদের সামনে বর্তমান প্রেসিডেন্ট লুলা মূলত দরিদ্রবান্ধব নীতি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং পরিবেশ সুরক্ষার—বিশেষ করে আমাজন বনাঞ্চল রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত কর্মসূচিকে সামনে রেখে প্রচারণা চালান। 

অন্যদিকে, ফ্লাভিও বলসোনারো তার প্রচারণায় কট্টর রক্ষণশীল সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, মুক্তবাজার অর্থনীতি এবং দেশজুড়ে অপরাধ দমনে কঠোর আইনশৃঙ্খলা নীতি বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রচারণা চালিয়ে ভোটারদের আকৃষ্ট করেন। 

দুই প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক ইতিহাস

লুইজ ইনাসিও লুলা দা সিলভা ব্রাজিলের রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। সাবেক এই শ্রমিক নেতা ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে দেশ পরিচালনা করেন এবং পরবর্তীতে ২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৩ সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেন। 

তার বিপরীতে দাঁড়ানো ফ্লাভিও বলসোনারো হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর জ্যেষ্ঠ পুত্র। বর্তমানে রিও ডি জেনেইরোর সিনেটর হিসেবে দায়িত্ব পালন করা ফ্লাভিও তার বাবার ডানপন্থী রাজনৈতিক আদর্শ ও ভোটার ভিত্তিকে কাজে লাগিয়ে দেশটির কনজারভেটিভ অংশে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন।

জয় নিশ্চিত ও পরবর্তী ভোটের চিত্র

ব্রাজিলের নির্বাচনী আইন অনুসারে, প্রথম দফায় সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে বিজয়ী প্রার্থীকে মোট বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। যেখানে বাতিল ও ফাঁকা ভোট হিসাবের বাইরে রাখা হয়। 

প্রথম দফায় সেই কাঙ্ক্ষিত সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হওয়ায় শীর্ষ দুই প্রার্থী ফ্লাভিও বলসোনারো এবং লুলা দা সিলভা আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচনে মুখোমুখি হবেন।

দ্বিতীয় দফায় আর কোনো শতকরা হারের বাধ্যবাধকতা থাকবে না। রানিং-অফ ভোটাভুটিতে যে প্রার্থী প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি বৈধ ভোট পাবেন, তিনিই আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন