ধানমন্ডিতে স্মার্ট কিডসের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ধানমন্ডির কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের নাচ, গান ও অভিনয়ের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর ধানমন্ডির কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুল ও স্মার্ট কিডস ইন্টারন্যাশনাল স্কুলের ‘বার্ষিক কালচারাল অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, কাওয়ালি ও অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি বলেন, “শিশুদের সার্বিক বিকাশ, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।”
দিনব্যাপী এই আয়োজনে স্কুলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মৌসুমী তুহিন আক্তার, ম্যানেজার ও হেড অব একাডেমিক আশুরা ইসলাম, জেনারেল কো-অর্ডিনেটর ও হেড অব অ্যাকাউন্টস ঝরনা আবেদীন জিনিয়া এবং ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ফারমিন আহমেদ। এ ছাড়া আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং শিশুদের পরিবেশনা ও প্রতিষ্ঠানের উদ্যোগের প্রশংসা করেন।
স্কুলের শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা ও স্বতঃস্ফূর্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দ ও উৎসাহে পূর্ণ ছিল।