বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে সেরা ৪০ বন্ধুসভাকে দেওয়া হয় সম্মাননা
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘এসো মিলি জলধারায় ২.০’ শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে ১৩ নভেম্বর এই আয়োজনটি সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটি রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ জন সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
আয়োজনটিতে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রবাসী পল্লী গ্রুপ।
এই আয়োজনে বিউটি পার্টনার হিসেবে ছিল স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ এবং গিফট পার্টনার ছিল ফিলআপ। এ ছাড়া এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার হিসেবে ছিল কেয়ার নিউট্রিশন লিমিটেড।