সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য।
নিজস্ব প্রতিবেদক · কিশোরগঞ্জ
প্রকাশ:
বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। সংসদ সচিবালয়ের সূত্র নিশ্চিত করেছে যে, তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৮৬ বছর বয়সী ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি তার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি, কারণ সেই সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।
বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র দাবি করেছে, মন্ত্রিত্ব না পাওয়ার কারণে ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল এবং এই কারণেই তিনি পদত্যাগ করে থাকতে পারেন। তিনি কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।