চট্টগ্রাম বন্ধুসভা বন্ধুদের ফুটবল রোমাঞ্চে একরাশ স্মৃতি
নগরীর চকবাজারের সিটি গ্রাউন্ড টার্ফে অনুষ্ঠিত ম্যাচে মহসিন একাদশকে ৮-৫ গোলে হারিয়েছে ফাহিম একাদশ
চট্টগ্রাম জেলা প্রতিনিধি · চট্টগ্রাম
প্রকাশ:
নগরীর চকবাজারের সিটি গ্রাউন্ড টার্ফে ২১ অক্টোবর চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে মহসিন একাদশের বিপক্ষে ৮-৫ গোলের ব্যবধানে জয়লাভ করেছে ফাহিম একাদশ। আয়োজনের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন দপ্তর সম্পাদক সাকিব জিশান।
বিজ্ঞাপন
ম্যাচ চলাকালীন একটি মজার অভিজ্ঞতার কথা জানা যায়। বল হারিয়ে প্রতিপক্ষের গোলকিপারসহ সবাই ওপরে উঠে যাওয়ায় গোলবার খালি হয়ে পড়েছিল। সেই সুযোগে ফাহিম একাদশের স্ট্রাইকার বল পেলেও উত্তেজনার বশে উঁচু শট মেরে বল মাঠের বাইরে পাঠিয়ে দেন। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফাহিম একাদশ।
বিজয়ীদের হয়ে উপদেষ্টা ফাহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান দুটি করে হ্যাটট্রিক করেন। এছাড়া তোফাজ্জল হোসেন দুটি গোল করেন। ফাহিম একাদশের দলে আরও ছিলেন সাকিব জিশান ও আফিফ ইব্রাহীম।
অন্যদিকে মহসিন একাদশের হয়ে জোড়া গোল করেন শান্ত বড়ুয়া ও মহসিন শিকদার। দলের পক্ষে পঞ্চম গোলটি করেন মাসুদ রানা। মহসিন একাদশের দলে আরও খেলেন নুরুজ্জামান খান ও ফাহিম শেখ।
দীর্ঘ বিরতির পর মাঠে নামা প্রসঙ্গে সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান বলেন, ‘দৈনন্দিন ব্যস্ততা বেড়ে যাওয়ায় বন্ধুদের এখন আগের মতো সেভাবে সময় হয়ে ওঠে না খেলাধুলার। তাই এই পূজার ছুটিতে ব্যস্ততা কমে আসায় আমরা এক হয়েছি। এসব খেলাধুলার আয়োজন বন্ধুত্বের বন্ধনকে করে তোলে আরও দৃঢ়।’