মূল কনটেন্টে যান

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি - পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মাঝে অবস্থিত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। এটি ইরান এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যবর্তী একটি সরু জলপথ, যা দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব অর্থনীতিতে এই প্রণালির গুরুত্ব অপরিসীম। বিভিন্ন সময়ে এই অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামের ওপর সরাসরি প্রভাব পড়ে। এই প্রণালি ঘিরে আন্তর্জাতিক নিরাপত্তা ও সামরিক নজরদারি সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকে। হরমুজ প্রণালি সম্পর্কিত সর্বশেষ খবর, প্রতিবেদন, ছবি ও ভিডিও এখানে পাওয়া যাবে।