ওলিসের ওপর নজর রিয়ালের, দুশ্চিন্তায় বায়ার্ন

ওলিসের ওপর নজর রিয়ালের, দুশ্চিন্তায় বায়ার্ন

ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসকে নিয়ে বায়ার্ন মিউনিখ শিবিরে দুশ্চিন্তার মেঘ জমেছে। সোমবার (৫ অক্টোবর) জার্মান পত্রিকা ‘বিল্ড’-এর প্রতিবেদনের বরাত গোলডটকম এ তথ্য জানিয়েছে। ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি রয়েছে ফ্রান্সের এই তারকার। তবে ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব তার…

ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসকে নিয়ে বায়ার্ন মিউনিখ শিবিরে দুশ্চিন্তার মেঘ জমেছে। সোমবার (৫ অক্টোবর) জার্মান পত্রিকা ‘বিল্ড’-এর প্রতিবেদনের বরাত গোলডটকম এ তথ্য জানিয়েছে। 

২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত বায়ার্নের সঙ্গে চুক্তি রয়েছে ফ্রান্সের এই তারকার। তবে ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব তার ওপর নজর রাখায় চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিতে চায় জার্মান পরাশক্তিরা। ওলিসকে বাগিয়ে নেওয়ার দৌড়ে সবার আগে রয়েছে রিয়াল মাদ্রিদ।

অবশ্য বায়ার্ন কর্তাদের জোর দিয়ে জানিয়েছে, ওলিস বিক্রির জন্য নন। রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়ানোর যত চেষ্টাই করুক না কেন, তা কোনো কাজে আসবে না।

বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি এই ফুটবলারকে নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না বায়ার্ন। তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চান কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে নতুন চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ রাখার যে অনুরোধ ওলিস জানিয়েছেন, তাতেই অস্বস্তি বেড়েছে ক্লাব কর্তৃপক্ষের।

এ বিষয়ে বায়ার্নের অবস্থানও বেশ স্পষ্ট। সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী গ্রীষ্মের বেশি সময় ওলিসকে দেবে না তারা। বায়ার্ন কর্তাদের ধারণা, নতুন মেয়াদে চুক্তি সই করার বিষয়ে এই ফরাসি উইঙ্গার খুব একটা আন্তরিক নন।

সূত্র: গোলডটকম। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন