বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে যোগ দিলেন মেসি

বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে যোগ দিলেন মেসি

মঙ্গলবার বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে স্মরণীয় বিদায়ী প্রীতি ম্যাচ। এই ম্যাচের আগে এজেজায় আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি গায়ে জড়ানোর প্রস্তুতি নিচ্ছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। এর মধ্য দিয়ে ২১ বছরের…

মঙ্গলবার বুয়েনস আইরেসে বেনিনের বিপক্ষে স্মরণীয় বিদায়ী প্রীতি ম্যাচ। এই ম্যাচের আগে এজেজায় আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি গায়ে জড়ানোর প্রস্তুতি নিচ্ছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এর মধ্য দিয়ে ২১ বছরের এক অতুলনীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।

এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচের প্রস্তুতি নিতে রোববার (৪ অক্টোবর) এজেজায় রিপোর্ট করেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। লিওনেল স্কালোনির দল বেশ ফুরফুরে মেজাজেই তাদের অধিনায়কের সঙ্গে মিলিত হয়েছে। এর আগে বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে তারা। রোববার সন্ধ্যায় দলের ঐতিহ্যবাহী ‘আসাদো’ (বারবিকিউ) দিয়ে শেষ হয় দলের প্রথম দিনের অনুশীলন।

মঙ্গলবার মাঠে নামার আগে অধিনায়কের ঝুলিতে থাকছে ২০৭ ম্যাচে ১২৫ গোলের জাতীয় রেকর্ড। বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ে তার এই অর্জন আরও বেশি মহিমান্বিত।

৮৫ হাজার দর্শকের সামনে এই আয়োজনের কারণ ব্যাখ্যা করে এএফএ (AFA) সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। যাতে আগামী ৬ অক্টোবর আর্জেন্টিনায় সে তার প্রাপ্য সম্মানজনক বিদায়টুকু পায়। রিভার প্লেটের মাঠে এই সন্ধ্যাটিকে সাজানো হয়েছে ঘরের মাঠের সর্বোচ্চ শ্রদ্ধাঞ্জলি হিসেবেই।

বিদায়ী ম্যাচে ১০ নম্বর জার্সিধারীর পাশে দেখা যাবে জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল এবং নিকোলাস ওতামেন্দিকে। গ্যালারি থেকে সমর্থন জোগাতে উপস্থিত থাকবেন লেয়ান্দ্রো পারেদেসও। ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞা তাকে আটকে রাখতে পারেনি। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী দুই সতীর্থ পাওলো দিবালা ও নাহুয়েল মোলিনাকে ছাড়াই হবে এই আয়োজন। এএস রোমা তাদের ভ্রমণে বাধা দেওয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি তারা।

স্বাগতিকরা এদিন মাঠে নামবে বিশেষ নকশার এক অনন্য জার্সি পরে, যেখানে আইকনিক ১০ নম্বরের চারপাশে জড়ানো থাকবে ‘সান অব মে’ (মে মাসের সূর্য) এবং লরেল পাতা। 

সূত্র: গোলডটকম। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন