ব্রাজিলে হয়ে খেললেই ইনজুরিতে পড়েন রাফিনিয়া, অনুসন্ধানে বার্সেলোনা

ব্রাজিলে হয়ে খেললেই ইনজুরিতে পড়েন রাফিনিয়া, অনুসন্ধানে বার্সেলোনা

জাতীয় দলে খেলতে গেলেই কেন বারবার চোটে পড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া? উত্তর খুঁজছে তার ক্লাব বার্সেলোনা। ব্রাজিল দলের হয়ে সবশেষ তিনটি আন্তর্জাতিক বিরতিতেই চোটে পড়েছেন রাফিনিয়া। এবার এ বিষয়ে জানতে খেলোয়াড়ের সঙ্গেই কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা কর্তারা। স্প্যানিশ সংবাদমাধ্যম…

জাতীয় দলে খেলতে গেলেই কেন বারবার চোটে পড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া? উত্তর খুঁজছে তার ক্লাব বার্সেলোনা। ব্রাজিল দলের হয়ে সবশেষ তিনটি আন্তর্জাতিক বিরতিতেই চোটে পড়েছেন রাফিনিয়া। এবার এ বিষয়ে জানতে খেলোয়াড়ের সঙ্গেই কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা কর্তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, রাফিনিয়ার স্বাস্থ্য পরীক্ষার আগে কিংবা পরে তার সঙ্গে বৈঠক করবেন ক্লাবের ফিজিক্যাল ট্রেনার ও ফিজিওরা। ব্রাজিল জাতীয় দলের অনুশীলন পদ্ধতি বা ওয়ার্ম-আপের ধরন বার্সেলোনার দৈনন্দিন অনুশীলনের চেয়ে কতটা ভিন্ন, তা খতিয়ে দেখতে চান তারা। মূলত এই চোটগুলোর পেছনে কোনো নির্দিষ্ট প্যাটার্ন কাজ করছে কিনা, সেটা খুঁজে বের করাই বার্সার লক্ষ্য।

নতুন ফিজিক্যাল ট্রেনার বেঞ্জামিন কুলগ যোগ দেওয়ার পর চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার হয়ে চমত্কার ফর্মে ছিলেন রাফিনিয়া। কিন্তু ব্রাজিল জাতীয় দলের চেনা আঙিনায় পা রাখতেই আবারও ফিরে এসেছে সেই চোটের ভীতি। যদিও প্রাথমিক তথ্যানুযায়ী, এবারের চোটটি খুব বেশি গুরুতর নয়।

গত শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাফিনিয়াকে পূর্ণ ৯০ মিনিট খেলান কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি সত্ত্বেও ফরোয়ার্ডদের মধ্যে কেবল তিনিই পুরো ম্যাচ খেলেছেন। এরপর মঙ্গলবার একই মাঠে অজিদের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও তাকে শুরুর একাদশে রাখেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

২০২৬ সালে প্রথমবার চোটে পড়েছিলেন গত মার্চের শেষের দিকে। বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। সেই চোটের খেসারত দিয়ে বার্সেলোনাকে খেলতে হয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল। রাফিনিয়াহীন বার্সা ম্যাচ হেরে সেবার টুর্নামেন্ট থেকেই ছিটকে যায়।

সূত্র: গোলডটকম। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন