মুস্তাফিজের ২ ওভারে ৪১ রান, পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

মুস্তাফিজের ২ ওভারে ৪১ রান, পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

এশিয়ান গেমস পুরুষ টি-টোয়েন্টির সেমিফাইনালে মুস্তাফিজের খরুচে বোলিংয়ের খেসারত দিল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য ১১ ওভার ৩ বলে টপকে যায় পাকিস্তান। নবম ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান তোলে পাকিস্তান। জয়ের জন্য দরকার ৪ ওভারে ৩৬ রান।…

এশিয়ান গেমস পুরুষ টি-টোয়েন্টির সেমিফাইনালে মুস্তাফিজের খরুচে বোলিংয়ের খেসারত দিল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য ১১ ওভার ৩ বলে টপকে যায় পাকিস্তান।

নবম ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৬ রান তোলে পাকিস্তান। জয়ের জন্য দরকার ৪ ওভারে ৩৬ রান। দশম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। টাইগার সমর্থকরা হয়তো ভেবেছিলেন, মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ ধরে রাখবে বাংলাদেশ।

কিন্তু সবাইকে হতাশ করে মুস্তাফিজের সেই ওভার থেকে পাকিস্তান তোলে ২৩ রান। সমীকরণ নেমে আছে ১৮ বলে ১৩ রানে। ম্যাচ কার্যত সেখানেই শেষ। ফলে এক ওভার ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। এতে করে সোনার পদকের লড়াই থেকে ছিটকে গেছে লিটন দাসের দল।

পাকিস্তানকে বাংলাদেশকে খুব কম রানের লক্ষ্য দিয়েছে তা নয়। ১৩ ওভারে এমন অসমান উইকেটে ১১২ রানের লক্ষ্য বোলারদের লড়াইয়ের জন্য যথেষ্টই ছিল। তবে মুস্তাফিজের বোলিংই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। বাঁহাতি এই পেসার ২ ওভারে রান দিয়েছেন ৪১, সে কারণেই পাকিস্তানকে রানরেটের চাপে পড়তে হয়নি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন