সত্য প্রকাশের ঘোষণা, পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

সত্য প্রকাশের ঘোষণা, পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

ডেনমার্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুস তার অনুশীলনে ফেরার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার ঠিক কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ সেনসেশন।…

ডেনমার্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কোচ জর্জ জেসুস তার অনুশীলনে ফেরার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার ঠিক কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ক্যাম্প ছাড়ার ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ সেনসেশন। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার রাতে কোচ জর্জ জেসুস ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়, যা দেখে জাতীয় দলের ভেতরের থমথমে পরিবেশ কিছুটা শীতল হয়েছে বলে মনে হয়েছিল। কিন্তু কোচের দাবির বিপরীতে ক্যাম্পে যে আসলেই একটি বড় ধরনের সংকট চলছে, তা স্পষ্ট হয়ে উঠল।

পর্তুগালের ট্রেনিং ক্যাম্প ছেড়ে যাওয়ার বিষয়টি ইনস্টাগ্রামে নিজেই নিশ্চিত করেন রোনালদো। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে আলোচনার প্রেক্ষিতে আমি জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘যথাযথ সময়ে আমি সব পর্তুগিজ নাগরিককে আমার জাতীয় দল ছাড়ার পেছনের আসল সত্যটি জানাব, যে দলের প্রতি আমি সবসময় নিবেদিতপ্রাণ ছিলাম।’ একই সাথে তিনি দলের সতীর্থদের জন্য ‘বিনা শর্তে’ শুভকামনা জানান।

এর আগে টানা তিন দিন জাতীয় দলের অনুশীলন মিস করেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে বৃহস্পতিবারের নেশনস লিগ ম্যাচের ভেন্যু কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে যখন ইনজুরি আক্রান্ত ফ্রান্সিসকো কনসিদসাও ছাড়া দলের বাকি সবাই ঘামে ঝরাচ্ছেন, ঠিক সেই সময়ই পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) একটি ভ্যানে চড়ে ক্যাম্প ত্যাগ করেন সিআরসেভেন।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ডের ক্যাম্প ছাড়ার ঠিক আগ মুহূর্তের সংবাদ সম্মেলনে কোচ জেসুস অবশ্য সাংবাদিকদের আশ্বস্ত করেছিলেন যে, আজকের অনুশীলনে রোনালদো অংশ নেবেন। এমনকি আগের দিনের অনুশীলন মিস করার কারণ হিসেবে তিনি জিমে কাজ করার কথা জানিয়েছিলেন।

সূত্র: ইউরো নিউজ। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন