ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনে স্বাক্ষর করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। খবর আনাদোলু এজেন্সির। রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাক্ষরিত অ্যাসেম্বলি বিল ২০১৭-এর মাধ্যমে ঈদুল…

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনে স্বাক্ষর করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম। খবর আনাদোলু এজেন্সির।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাক্ষরিত অ্যাসেম্বলি বিল ২০১৭-এর মাধ্যমে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির আনুষ্ঠানিক তালিকায় যুক্ত হয়েছে।

ইসলামি পঞ্জিকার রমজান মাসের রোজা শেষ হওয়ার পর উদযাপিত হয় ঈদুল ফিতর। আর প্রতি বছর পবিত্র হজ পালনের সময় উদযাপিত হয় ঈদুল আজহা।

নতুন আইনের আওতায় স্থানীয় পর্যায়ের বিদ্যমান নিয়ম অনুসরণ করে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো এই দুই ঈদের দিন বন্ধ রাখতে পারবে। এছাড়া অঙ্গরাজ্য সরকারি কর্মচারীরা এসব ছুটির জন্য ছুটির ক্রেডিটও পেতে পারেন।

আইনে বলা হয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে অঙ্গরাজ্যের সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া মূলত ক্যালেন্ডারভিত্তিক একটি প্রশাসনিক সিদ্ধান্ত। এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সম্প্রদায়ের কাছে এই দুই উৎসবের সাংস্কৃতিক গুরুত্বকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন