বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার
শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে
সিলেট জেলা প্রতিনিধি · বিশ্বনাথ, সিলেট
প্রকাশ:
সিলেটের বিশ্বনাথে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ২৮ নভেম্বর রাতের বিভিন্ন সময়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর রবিবার ২৯ নভেম্বর দুপুরে তাদের সিলেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কবির আহমেদ কুব্বার (৬৮), অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গিয়াস উদ্দিন (৬০) এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী (৬৬)।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া এই তিনজন বিশ্বনাথ থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহার নামীয় আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক অভিযান পরিচালনা করে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘তারা নিয়মিত মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’