অন্য নারীর সঙ্গে মোটেলে ওন, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন
দাম্পত্য সম্পর্কের গুঞ্জন, এপি অ্যালকেমি স্বীকারোক্তি ও আইনি পদক্ষেপের ইঙ্গিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
গত ১৮ অক্টোবর ইয়াং হং-ওন ও মডেল ওন হিউন-জু বিয়ে করেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুজনের ঘরে ২০২৪ সালে কন্যা সন্তানও এসেছে। বিয়ের পাঁচ দিন পরই ইয়াং হং-ওনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি অন্য এক নারীকে নিয়ে মোটেলে গেছেন বলে।
বিজ্ঞাপন
এপি অ্যালকেমি, ইয়াংয়ের সংস্থা, ওই নারীর সঙ্গে মোটেলে যাওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে সংস্থা দাবি করে কোনো অনৈতিক শারীরিক বা প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি এবং এক অভিযোগকারী অর্থ দাবি করে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়েছেন বলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
ইয়াং হং-ওন সামাজিক মাধ্যমে স্ত্রী সঙ্গে বিয়ের সব ছবি মুছে দিয়েছেন এবং ক্যাপশনও মুছে ফেলেছেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হিউন-জু, আমি তোমাকে ভালোবাসি। এখনো মনে হচ্ছে, আমি যেন চনহো-দংয়ের কোনো মোটেলে ঢুকছি।’ তবে সেপ্টেম্বরে বিয়ের ফটোশুটের প্রস্তুতির সময়ের একটি ছবি এখনো তাঁর অ্যাকাউন্টে রয়ে গিয়েছে। অভিযোগের পর থেকে ওন হিউন-জু সামাজিক মাধ্যমে নিষ্ক্রিয় হয়ে নিজের সব পোস্ট মুছে ফেলেছেন এবং দুজনই একে অপরকে আনফলো করেছেন।
গত শনিবার ইয়াং হং-ওন ড্রেকের ‘ডব্লিউএনবিএ’ গানটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন; গানের কথায় দূরত্ব ও সম্পর্ক শেষ করতে না পারার ইঙ্গিত রয়েছে, যা দম্পতির ভবিষ্যৎ নিয়ে আরও কৌতূহল বাড়িয়েছে।