শেরপুরে বিষধর খৈয়া গোখরা গারো পাহাড়ে অবমুক্ত
রুবেল মিয়ার বাড়ির পেছনে পাওয়া সাপটি বালিজুড়ি রেঞ্জের বন বিভাগের তত্ত্বাবধানে কর্ণঝোড়া গারো পাহাড়ে মুক্তি পায়
শেরপুর জেলা প্রতিনিধি · শ্রীবরদী, শেরপুর
প্রকাশ:
শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের চককাউরিয়া গ্রাম থেকে রুবেল মিয়ার বাড়ির পেছনে ছোট ভাই রনি মিয়া প্রথমে ৫ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘ্য ও সাড়ে ৩ কেজি ওজনের একটি বিষধর খৈয়া গোখরা (Spectacled cobra) দেখেন। স্থানীয় সূত্রে জানায়, সাপটি একটি গর্তে আশ্রয় নেওয়ার পর বাসিন্দারা সেটি না মেরে বন্যপ্রাণী ও পরিবেশ সংক্রান্ত কাজকারী কাঞ্চন মারাক ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ করেন।
বিজ্ঞাপন
কাঞ্চন মারাক ও তার দল রোববার সকালেই ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে গর্ত থেকে সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকারীরা সাপটি অযথা বিরক্ত না করে নিরাপদ ব্যাগে রেখে বালিজুড়ি রেঞ্জের কর্ণঝোড়া বিটে হস্তান্তর করে।
বালিজুড়ি রেঞ্জের কর্ণঝোড়া বিটের কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে কর্ণঝোড়া গারো পাহাড়ের বন এলাকায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে। কাঞ্চন মারাক জানান, মানুষের বসতবাড়ি বা আশপাশে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে তা মারার চেষ্টা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের জানানো উচিত।