চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য গ্রিন চ্যানেল উদ্বোধন
কনসাল জেনারেল শাহনাজ রানু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
চীনের কুনমিংয়ে বাংলাদেশি চক্ষুরোগীদের জন্য একটি ‘গ্রিন চ্যানেল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার কুনমিংয়ে ‘হুয়াক্সিয়া অপথালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এর উদ্বোধন করেন কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু। এরপর তিনি ‘কুনমিং হুয়াক্সিয়া আই হসপিটাল’-এ বাংলাদেশি রোগীদের জন্য স্থাপিত এই ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াক্সিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন। এই চ্যানেলের মাধ্যমে রোগীরা ভ্রমণের আগেই পরামর্শ ও চিকিৎসা‑নথি পর্যালোচনা, আন্তর্জাতিক ডেস্ক, অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পর ফলো‑আপ সেবা পাবে। উদ্বোধনী বক্তব্যে কনসাল জেনারেল শাহনাজ রানু জনস্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতি ও চক্ষুচিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানের সাফল্য উল্লেখ করে, সেবা মান, নিরাপত্তা, স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রত্যাশা প্রকাশ করেন এবং বাংলাদেশি চক্ষুচিকিৎসক ও নার্সের প্রশিক্ষণ, টেলি‑কনসালটেশন ও অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।