বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ: পরীক্ষার তারিখ ও সময়সূচি
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে অনলাইনে আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬
চাকরি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে। আগ্রহী প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। ‘শৃঙ্খলা নিরাপত্তা অগ্রগতি’ মূলমন্ত্র এবং ‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞাপন
নিয়োগের পরবর্তী ধাপ হিসেবে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষা আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে। মোট চারটি ধাপে সারা দেশের ৬৪ জেলার প্রার্থীদের এই পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক সক্ষমতা পরীক্ষার পর পর্যায়ক্রমে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম ধাপের পরীক্ষা ১৩, ১৪ ও ১৫ নভেম্বর সকাল ৮টায় শুরু হবে, যার লিখিত পরীক্ষা ২৫ নভেম্বর সকাল ১০টা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এই ধাপের অন্তর্ভুক্ত জেলাগুলো হলো মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি ও খুলনা।
দ্বিতীয় ধাপে ১৬, ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৮টায় শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২ ডিসেম্বর সকাল ১০টায় লিখিত পরীক্ষা এবং ১২ ডিসেম্বর সকাল ১০টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এই ধাপে সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার প্রার্থীরা অংশ নেবেন।
তৃতীয় ধাপের শারীরিক সক্ষমতা পরীক্ষা ১৯, ২০ ও ২১ নভেম্বর সকাল ৮টায় শুরু হবে। এই ধাপের লিখিত পরীক্ষা ৮ ডিসেম্বর সকাল ১০টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ১৯ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ ও বান্দরবান জেলার প্রার্থীরা এই ধাপে পরীক্ষা দেবেন।
বিজ্ঞাপন
চতুর্থ ও শেষ ধাপে ২২, ২৩ ও ২৪ নভেম্বর সকাল ৮টায় শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হবে। এরপর ১৫ ডিসেম্বর সকাল ১০টায় লিখিত পরীক্ষা এবং ২৬ ডিসেম্বর সকাল ১০টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপের জেলাগুলো হলো নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর ও বরিশাল।