মেসির বিদায়ী ম্যাচের ভেন্যুতে আর খেলবে না আর্জেন্টিনা!

মেসির বিদায়ী ম্যাচের ভেন্যুতে আর খেলবে না আর্জেন্টিনা!

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগের রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনার ফুটবলে নতুন আলোচনা। যে মনুমেন্তাল স্টেডিয়ামে দেশবাসীর সামনে শেষবারের মতো বিদায় নিয়েছেন মেসি, সেই মাঠে নাকি আর খেলবে না আর্জেন্টিনা দল! আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে,…

জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আবেগের রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনার ফুটবলে নতুন আলোচনা। যে মনুমেন্তাল স্টেডিয়ামে দেশবাসীর সামনে শেষবারের মতো বিদায় নিয়েছেন মেসি, সেই মাঠে নাকি আর খেলবে না আর্জেন্টিনা দল! 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও রিভার প্লেটের সভাপতি স্তেফানো দি কার্লোর মধ্যে সম্পর্কের অবনতিই এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ।

দুই পক্ষের দূরত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, পরিস্থিতি আগের অবস্থায় ফেরার সম্ভাবনা ক্ষীণ। গত ৬ অক্টোবর রিভার প্লেটের মাঠ মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সি চিরতরে তুলে রাখেন মেসি। আবেগঘন সেই আয়োজনের পর মাঠটিকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক।

লা নাসিওনের প্রতিবেদনে বলা হয়েছে, মনুমেন্তাল স্টেডিয়ামে ৮০ হাজারের বেশি দর্শক ধারণের সুযোগ থাকলেও এখন অন্য ভেন্যু খুঁজছে এএফএ। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। নভেম্বরের আগে আর্জেন্টিনার কোনো ম্যাচ না থাকায় এ নিয়ে এএফএর তাড়াহুড়ো নেই। 

১৯৩৮ সালে মনুমেন্তাল স্টেডিয়াম উদ্বোধন করা হয়। আর্জেন্টিনা জাতীয় দল এই মাঠে খেলে আসছে ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় থেকে। 

সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে এসেছে লা প্লাতার এস্তাদিও উনিকোর নাম। স্টেডিয়ামটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে জাতীয় দলের ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তবে এটিই যে আর্জেন্টিনার স্থায়ী হোম ভেন্যু হতে যাচ্ছে, তা এখনো নিশ্চিত নয়।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন