রেনশর মহাকাব্যিক ১৯০, এক দশক পর এমন ইনিংস দেখল টেস্ট ক্রিকেট

রেনশর মহাকাব্যিক ১৯০, এক দশক পর এমন ইনিংস দেখল টেস্ট ক্রিকেট

তিনি মূলত টপ অর্ডার ব্যাটার। কিন্তু দলের প্রয়োজনে নিজেকে মিডল অর্ডারে মানিয়ে নিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের নিচে নেমে গিয়ে অবশ্য ভালোই হয়েছে। নয়তো কি এমন বিশ্ব রেকর্ড গড়তে পারতেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ১৯০ রানের মহাকাব্যিক ইনিংস উপহার…

তিনি মূলত টপ অর্ডার ব্যাটার। কিন্তু দলের প্রয়োজনে নিজেকে মিডল অর্ডারে মানিয়ে নিয়েছেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের নিচে নেমে গিয়ে অবশ্য ভালোই হয়েছে। নয়তো কি এমন বিশ্ব রেকর্ড গড়তে পারতেন?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ১৯০ রানের মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন ম্যাট রেনশ। এর মধ্যে ১৭৪ রানই এসেছে টেইলএন্ডার বা লোয়ার অর্ডারের ব্যাটারের নিয়ে, যা টেস্ট ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড। 

এর আগে ২০১৬ সালে মুম্বাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ইনিংসে ২৩৫ রান করার পথে বিরাট কোহলি টেইলএন্ডারদের নিয়ে করেছিলেন ১৭১ রান।

ডারবানে শনিবার কোহলিকে ছাড়িয়ে গেলেন রেনশ। ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া। সেই বিপর্যয় থেকে রেনশ দলকে তো টেনে তুলেছিলেনই; উল্টো দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দিয়েছেন।  

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে জুটি বেঁধে রেনশ করেছেন ৪১ রান। মিচেল স্টার্ক বেশিক্ষণ টিকতে পারেননি। তার সঙ্গে করেছেন ১২। এরপর নাথান লায়নের সঙ্গে গড়েছেন ১৩৪ রানের দুর্দান্ত এক জুটি। এর মধ্যে রেনশরই ১০০! আর শেষ উইকেটে জশ হ্যাজলউডকে নিয়ে নিজে যোগ করেছেন আরো ২১ রান। 

রেনশর ১৯০ রানের সুবাদে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছে ৩৯০। নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে দক্ষিণ আফ্রিকা শূন্য রানে রায়ান রিকেলটনের উইকেট হারায়। এরপর এইডেন মার্করাম ও ডেভিড বেডিংহাম পরিস্থিতি সামাল দিচ্ছিলেন। দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ২৭ রান তোলার পর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ রাখা হয়। পরিস্থিতির উন্নতি না হলে আগেভাগেই দ্বিতীয় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। 

টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পেতে রেনশ অপেক্ষা করতে হলো ৯ বছর ১০ মাস। বাঁহাতি এই ব্যাটার এই সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৭ সালের জানুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে সিডনিতে। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন