শচীনের রেকর্ড ভেঙেচুরে ‘কিং’ কোহলির বিশ্বরেকর্ড

শচীনের রেকর্ড ভেঙেচুরে ‘কিং’ কোহলির বিশ্বরেকর্ড

প্রয়োজন ছিল মাত্র ৫৯ রান, যা আসলে বিরাট কোহলির কাছে খুবই সামান্য। মাত্র ৪৭ বলেই তা করে ওয়ানডেতে ১৫০০০ রানের অবিস্মরণীয় মাইলফলক ছুঁলেন কোহলি। হাফসেঞ্চুরি করলেন ছক্কা হাঁকিয়ে। সেসঙ্গে শচীন টেন্ডুলকারের পর ওয়ানডেতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের গণ্ডি…

প্রয়োজন ছিল মাত্র ৫৯ রান, যা আসলে বিরাট কোহলির কাছে খুবই সামান্য। মাত্র ৪৭ বলেই তা করে ওয়ানডেতে ১৫০০০ রানের অবিস্মরণীয় মাইলফলক ছুঁলেন কোহলি। হাফসেঞ্চুরি করলেন ছক্কা হাঁকিয়ে। সেসঙ্গে শচীন টেন্ডুলকারের পর ওয়ানডেতে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ হাজার রানের গণ্ডি পেরুলেন। এরপর করলেন সেঞ্চুরি, যা কোহলির ৮৬তম শতক। ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা এখন ৫৫। 

কেরলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে কোহলি ১৪৯৪১ রানে দাঁড়িয়ে ছিলেন। এবার ৩১৫ ম্যাচে, ৩০৩ ইনিংসে রেকর্ড বইয়ে নাম তুললেন। যেখানে শচীন ১৫০০০ রান করেছিলেন ৩৭৭ ম্যাচে। এর আগে কোহলি ২০২৩ সালে ২৬৭ ইনিংসে ১৩০০০ ওয়ানডে রান করে দ্রুততম খেলোয়াড় হয়েছিলেন। এবার ফের দ্রুততম হিসেবে শচীনকে টপকে গেলেন। কিন্তু শচীনের থেকে অনেক কম ইনিংস খেলে। অর্থাৎ ওয়ানডেতে দ্রুততম ব্যাটার হিসেবে ১৫০০০ রানের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। হাফসেঞ্চুরি করেন ছক্কা মেরে। চার মেরে নজির। তারপরই হাততালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। কোহলিও হাসিমুখে অভিবাদন গ্রহণ করেন। তবে ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান নিয়ে সবার উপরে অবস্থান করছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সঙ্গে ১৫ হাজার রান পেরোনো এবং সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে নিলেন তিনি। লিস্ট এ ক্রিকেটে শচীনের সেঞ্চুরি সংখ্যা ছুঁয়ে ফেললেন বিরাট। শচীনের লিস্ট এ সেঞ্চুরির সংখ্যা ৬০। বিরাটেরও তাই হলো। এছাড়া ঘরের মাঠে এই মুহূর্তে বিরাটের সেঞ্চুরির সংখ্যা হলো ৪২। শচীনও ঘরের মাঠে করেছেন ৪২ সেঞ্চুরি। সেটাও ছুঁয়ে ফেললেন কিং কোহলি। শেষমেশ অপরাজিত থাকেন ১৩৯ রানে। 

এখানেই শেষ নয়। আজ ১১০ রান করে শচীনের আরও এক রেকর্ড ভেঙে দিলেন বিরাট। ঘরের মাঠে ওয়ানডেতে শচীনের মোট রান ৬ হাজার ৯৭৬। সেটাও ভেঙে দিলেন বিরাট। এবার প্রতীক্ষা কোহলির ১০০ সেঞ্চুরির। বিশ্বকাপ ধরলে সেটা হয়ে যাবেই বলে আশাবাদী ভক্তরা।

আজ শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতেই ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারত। শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করে উইন্ডিজ। জবাবে ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন