ক্রিস গেইলের ১৩ বছর ধরে অক্ষত থাকা টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’-এ টাইটানসের হয়ে নাইটসদের বিপক্ষে ৭৯ বলে ১৮৮ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন এই তরুণ তুর্কি।
ব্লেমফন্টেইনে অনুষ্ঠিত এই ম্যাচে গেইলের ঐতিহাসিক ১৭৫ রানের রেকর্ডকে পেছনে ফেলেন প্রিটোরিয়াস। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। বিশ্ব ফুটবলের মতো ক্রিকেটেও নতুনের জয়গান গেয়ে প্রিটোরিয়াস টি-টোয়েন্টিতে প্রথম দ্বিশতকের বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত ১২ রান দূরে থাকতেই দলের ইনিংস শেষ হয়।
ইনিংসে ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন টাইটানস ওপেনার। ২৪ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করার পর সেঞ্চুরিতে পৌঁছাতে তিনি সময় নেন মাত্র আরও ১৬ বল (মোট ৪০ বলে সেঞ্চুরি)। এরপর ৫৮ বলে দেড়শ রানের মাইলফলক অতিক্রম করেন। নাইটসদের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে তিনি ১৩টি ছক্কা ও ১৫টি চারের সাহায্যে ১৮৮ রানের অনবদ্য এই ইনিংস উপহার দেন। বল খেলার হিসেবে (৭৯ বল) পুরুষদের টি-টোয়েন্টিতে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোইনিসের যৌথ দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।
প্রিটোরিয়াসের অপরাজিত ইনিংসে ভর করে টাইটানস ৩ উইকেটে ২৬৭ রানের পাহাড়সম পুঁজি সংগ্রহ করে। যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলগত স্কোর। প্রিটোরিয়াসের তাণ্ডবের আগে ২০২২ সালে ডেভাল্ড ব্রুভিসের ১৬২ রানের সৌজন্যে করা ২৭১ রান ছিল সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সর্বোচ্চ স্কোর ও সেরা ব্যক্তিগত ইনিংস। নতুন রেকর্ড গড়ে ব্রুভিস ও গেইল দুজনকেই এক সূত্রে পেছনে ফেললেন প্রিটোরিয়াস।








মন্তব্য