একাদশে ৯ পরিবর্তন নিয়ে জিদান বললেন, সবার অংশগ্রহণই আমার লক্ষ্য

একাদশে ৯ পরিবর্তন নিয়ে জিদান বললেন, সবার অংশগ্রহণই আমার লক্ষ্য

বেলজিয়ামের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয়ে দলের পারফরম্যান্সে দারুণ সন্তোষ প্রকাশ করেছেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। তিনি জোর দিয়ে বলেছেন, স্কোয়াডের প্রতিটি সদস্যকে খেলায় সম্পৃক্ত রাখাই এই মুহূর্তে তার অন্যতম প্রধান লক্ষ্য। তুরস্কের বিপক্ষে খেলা দলটিতে বড় ধরনের পরিবর্তন এনে…

বেলজিয়ামের বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয়ে দলের পারফরম্যান্সে দারুণ সন্তোষ প্রকাশ করেছেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। তিনি জোর দিয়ে বলেছেন, স্কোয়াডের প্রতিটি সদস্যকে খেলায় সম্পৃক্ত রাখাই এই মুহূর্তে তার অন্যতম প্রধান লক্ষ্য।

তুরস্কের বিপক্ষে খেলা দলটিতে বড় ধরনের পরিবর্তন এনে একাদশে ৯টি পরিবর্তন করেন জিদান এবং বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নামেন।

ম্যাচ শেষে ফরাসি টিভি চ্যানেল ‘টিএফ১’-এর সঙ্গে কথা বলেন জিদান। ৮৮ মিনিটে মাইকেল ওলিসের জয়সূচক গোলের পর ফরাসি শিবিরে চলা উৎসবের মাঝে তিনি বলেন, ‘শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে আমরা সবকিছুতেই দারুণ ছিলাম। আমরা দৃঢ় ছিলাম, চমৎকার ও সাহসী ফুটবল খেলেছি এবং প্রতিপক্ষের অর্ধে আক্রমণে যেতে ভয় পাইনি। সবচেয়ে সুন্দর বিষয় হলো, সবাই এতে সম্পৃক্ত হতে পেরেছে।’

বদলি হিসেবে নামার মাত্র কয়েক মিনিটের মধ্যে বেলজিয়ান রক্ষণ ভেদ করে জয়সূচক গোলটি করেন মাইকেল ওলিসে। ডাগআউটে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে না পেরে সাইডলাইনেই দৌড় শুরু করেন জিদান। গোলটি নিয়ে তিনি বলেন, ‘আমি দেখলাম ওলিসে ড্রিবল করে এগিয়ে যাচ্ছে, তখন মনে মনে বলছিলাম, ও গোল করতে চলেছে! আমি সর্বস্ব দিয়ে ওকে উৎসাহিত করছিলাম।’

নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া প্রসঙ্গে জিদান বলেন, ‘আমাদের কোনো স্থায়ী একাদশ নেই। এই দলের সবচেয়ে যে বিষয়টি আমার ভালো লাগে, তা হলো সবাই একটি নিবিড় পারিবারিক অনুভূতি লালন করে। আমরা ৯টি পরিবর্তন এনেছিলাম এবং তারা সবাই অসাধারণ খেলেছে।’

ম্যাচ শেষে খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে বিশ্রামের ওপর জোর দিয়ে জিদান বলেন, ‘আমাদের এখন বিশ্রাম প্রয়োজন। আমরা অনেক ভ্রমণ করেছি এবং পর্যাপ্ত অনুশীলন করতে পারিনি। আমরা এবার ঘরের মাঠে ফিরে যাচ্ছি, আর এটাই সবচেয়ে ভালো দিক।’

সূত্র: গোলডটকম

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন