সরাসরি যেভাবে দেখবেন ভারত-ব্রাজিল ঐতিহাসিক প্রীতি ম্যাচ

সরাসরি যেভাবে দেখবেন ভারত-ব্রাজিল ঐতিহাসিক প্রীতি ম্যাচ

ভারতীয় ফুটবলের ইতিহাসে ৩ অক্টোবর দিনটি সোনালী অক্ষরে লেখা থাকবে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ কোলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এটিই ভারতীয় পুরুষ ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ। কারণ বিশ্ব ফুটবলের এমন পরাশক্তি ও…

ভারতীয় ফুটবলের ইতিহাসে ৩ অক্টোবর দিনটি সোনালী অক্ষরে লেখা থাকবে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ কোলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এটিই ভারতীয় পুরুষ ফুটবল দলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ। কারণ বিশ্ব ফুটবলের এমন পরাশক্তি ও প্রথম সারির কোনো পূর্ণাঙ্গ দলের বিপক্ষে আগে কখনোই খেলার সুযোগ হয়নি তাদের।

অস্ট্রেলিয়ার মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলে সরাসরি ভারতে পা রেখেছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে অপ্রত্যাশিত বিদায়ের পর সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোটিই ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট।

অন্যদিকে খালিদ জামিলের শিষ্যরা বেশ আত্মবিশ্বাস নিয়েই এই ঐতিহাসিক লড়াইয়ে নামছে। বেঙ্গালুরুতে উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা পানামাকে ১-১ গোলে আটকে দিয়ে দারুণ চমক দেখায় তারা। বিশ্ব ফুটবলের অন্যতম মহাযজ্ঞ দেখতে এখন প্রস্তুত সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন।

বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) ম্যাচটি অনুষ্ঠিত হবে। সনি স্পোর্টস নেটওয়ার্ক (সনি টেন চ্যানেলসমূহ) ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া সনি লিভ (SonyLIV) অ্যাপ, ওয়েবসাইট ও স্পোর্টজেফাই অ্যাপেও ম্যাচটি সরাসরি দেখাবে। 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন