সিলেট বন্ধুসভায় হেমেন্দ্রকুমার রায়ের ‘যকের ধন’ নিয়ে পাঠচক্র
সাহিত্যিক হেমেন্দ্রকুমার রায়ের জনপ্রিয় অ্যাডভেঞ্চার উপন্যাস ‘যকের ধন’ নিয়ে আলোচনা করলেন সিলেট বন্ধুসভার সদস্যরা।
সিলেট জেলা প্রতিনিধি · সিলেট
প্রকাশ:
গত ৬ নভেম্বর সিলেট বন্ধুসভা অফিসে আয়োজিত এক পাঠচক্রে লেখক হেমেন্দ্রকুমার রায়ের জনপ্রিয় উপন্যাস ‘যকের ধন’ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বন্ধুসভার সদস্যরা বইটির রহস্যময় জগত এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
বিজ্ঞাপন
বাংলা শিশু-কিশোর সাহিত্যের আধুনিক ধারার রূপকার হেমেন্দ্রকুমার রায়ের প্রকৃত নাম প্রসাদদাস রায়। বিংশ শতাব্দীর প্রথমার্ধে তিনি বাংলা সাহিত্যকে যুক্তিনিষ্ঠ রহস্য-রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চার ধারায় সমৃদ্ধ করেছেন। তার লেখা ‘যকের ধন’ উপন্যাসটি বিমল-কুমার সিরিজের প্রথম কিস্তি এবং বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কিশোর অ্যাডভেঞ্চার হিসেবে পরিচিত।
পাঠচক্রে অংশগ্রহণকারী বন্ধু অলখ সরকার বলেন, ‘বর্তমান জীবনের চাকচিক্য আর ব্যস্ততার ভিড়ে বইটি অল্প সময়ের জন্য হলেও আমাদের ফিরিয়ে নিয়ে যায় রহস্য-রোমাঞ্চসন্ধানী কৈশোরজীবনে।’ অপর বন্ধু লৈরিক জানান, এই বইয়ের ধারাবাহিকতায় লেখকের ‘আবার যকের ধন’ নামে আরেকটি গ্রন্থ ১৯৩৩ সালে প্রকাশিত হয়।
অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধু দেব রায় সৌমেন, ফয়সাল আহমেদ, গায়েত্রী বর্মণ, সোহান বর্মন, সমরজিৎ হালদার, অম্লান রায়, সৌরভ তালুকদার ও সুমন দাসসহ অনেকে। পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, সিলেট বন্ধুসভা এই তথ্য নিশ্চিত করেছেন।