ঢাকায় জিটিএ ৬ খেলার বিশেষ আয়োজন করল গিগাবাইট
বিশ্বজুড়ে মুক্তির দিনেই গেমারদের জন্য বিশেষ আয়োজন করল গিগাবাইট ও অরাস
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গেমিং জগতের জনপ্রিয় গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে গিগাবাইট ও গেমিং ব্র্যান্ড অরাস ঢাকায় একটি বিশেষ আয়োজন করে। ‘গিগাবাইট প্রেজেন্টস এক্সপেরিয়েন্স গ্র্যান্ড থেফট অটো ৬’ শিরোনামের এই অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিল প্লেএভার।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটায় শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা কনটেন্ট নির্মাতা, প্রযুক্তিপ্রেমী ও গেমাররা। সেখানে প্রথম ১০০ জন অংশগ্রহণকারী সরাসরি গেমটি খেলার সুযোগ পান। এছাড়া গিগাবাইট ও অরাসের নতুন প্রজন্মের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, গেমিং ল্যাপটপ এবং হাই রিফ্রেশ রেট মনিটর প্রদর্শনী করা হয়, যা দর্শনার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল।
গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, “বাংলাদেশের গেমিং কমিউনিটিকে বিশ্বমানের গেমিং ও হার্ডওয়্যার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত রাখতেই এই উদ্যোগ।” তিনি আরও জানান, দেশের গেমিং ইন্ডাস্ট্রির প্রসারে ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে গিগাবাইটের।