ঘরেই তৈরি করুন বিটরুট-কিনোয়া কাবাব
অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিনসমৃদ্ধ এই কাবাব স্বাস্থ্যকর ও সুস্বাদু এক স্ন্যাকস
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
কাবাব প্রেমীদের জন্য বিটরুট ও কিনোয়ার সংমিশ্রণে তৈরি এই পদটি হতে পারে এক নতুন অভিজ্ঞতা। বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিনোয়ার ফাইবার ও প্রোটিন কাবাবটিকে স্বাস্থ্যকর ও সুস্বাদু করে তোলে, যা যেকোনো উৎসবের আয়োজনে ভাজাপোড়া স্ন্যাকসের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে কাজ করে।
বিজ্ঞাপন
প্রথমে প্যানে সামান্য তেল গরম করে তাতে কুচানো আদা, কাঁচা মরিচ ও হিং দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত নাড়তে হবে। এরপর গ্রেট করা বিটরুট, হলুদগুঁড়া, মরিচ ও লবণ দিয়ে রান্না করতে হবে, যতক্ষণ না বিটরুট নরম হয়ে বাড়তি পানি শুকিয়ে মিশ্রণটি শুকনো হয়ে আসে। এরপর সেদ্ধ আলু ও গরমমসলার গুঁড়া দিয়ে মিশ্রণটি ভালোভাবে চটকে মেখে কাবাবের আকার দেওয়ার উপযোগী করতে হবে। মিশ্রণটি ঠান্ডা করে সমান ভাগে কাবাবের আকার দিয়ে ফ্রিজে রেখে কিছুটা শক্ত করে নিতে হবে।
কাবাবগুলো ফ্রিজ থেকে বের করে প্রতিটি কাবাবের গায়ে ভাজা সাদা কিনোয়া সমানভাবে জড়িয়ে নিতে হবে। প্যানে সামান্য তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো হালকা করে ভাজতে হবে। উভয় পাশ সোনালি ও মুচমুচে হয়ে ভেতর পর্যন্ত গরম হয়ে এলে নামিয়ে নিতে হবে।
ডিল ও রসুন দই ডিপ তৈরির উপকরণ হিসেবে প্রয়োজন ৫০ গ্রাম পানি ঝরানো দই এবং কোয়ার্টার থেকে আধা চা-চামচ তাজা রসুনের রস।