ছুটিতে কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীল
শারদীয় দুর্গাপূজার ছুটিতে র্যাম, প্রসেসর ও মনিটরসহ বিভিন্ন যন্ত্রাংশের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
শারদীয় দুর্গাপূজার ছুটিতে ঢাকার কম্পিউটার বাজারে পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের মতোই র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, হার্ডডিস্ক ও মনিটরসহ বিভিন্ন কম্পিউটার পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। এই সপ্তাহে এসব পণ্যের দামে কোনো ধরনের ঊর্ধ্বগতি বা নিম্নগতি দেখা যায়নি।
বিজ্ঞাপন
প্রসেসরের মধ্যে ইন্টেল কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম র্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গিগাহার্টজ) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গিগাহার্টজ ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গিগাহার্টজ) ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গিগাহার্টজ) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এএমডি রাইজেন-৯ ৭৯৫০এক্স ৪.৫ গিগাহার্টজ ৪৫ হাজার ৫০০ টাকা, রাইজেন-৭ ৫৭০০জি ৩.৮-৪.৬ গিগাহার্টজ ২৩ হাজার ৫০০ টাকা ও রাইজেন-৫ ৫৬০০জি ৩.৬-৪.৬ গিগাহার্টজ ১৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
মাদারবোর্ডের ক্ষেত্রে এমএসআই এ৫২০ এম-এ প্রো (ডিডিআর ৪) ৭ হাজার ২০০ টাকা, প্রো এইচ ৬১০ এম-ই (ডিডিআর ৪) ১০ হাজার টাকা, বি৪৫০ এম-এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকা, এইচ৮১০ এম-বি (ডিডিআর ৫) ১৬ হাজার ৭০০ টাকা, বি৬৫০ এম গেমিং ওয়াই-ফাই (ডিডিআর ৫) ১৯ হাজার টাকা ও বি৭৬০ গেমিং প্লাস (ডিডিআর ৫) ২২ হাজার ৫০০ টাকা। আসুস প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াইফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গিগাবাইট বি৭৬০এম (ডিডিআর ৫) ১৭ হাজার ২০০ টাকা এবং বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।
র্যামের মধ্যে করজেয়ার ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ৮ হাজার ৩০০ টাকা, ১৬ জিবি ১৮ হাজার ৫০০ টাকা এবং ভেনজিন্স আরজিবি ১৬ জিবি (ডিডিআর ৫) ৬ হাজার মেগাহার্টজ ৩৫ হাজার টাকা। জিস্কিল ট্রাইডেন্ট জেড আরজিবি ৩৬০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৯ হাজার টাকা, ফ্লেয়ার এক্স৫ ১৬ জিবি (ডিডিআর ৫) ৫৬০০ মেগাহার্টজ ৩৩ হাজার ৫০০ টাকা, ট্রাইডেন্ট জেড ৫ নিও আরজিবি ৩২ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্টজ ৬৯ হাজার ৫০০ টাকা। কিংস্টন ফিউরি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ হাজার ৫০০ টাকা, ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৬ হাজার ৭০০ টাকা, ফিউরি আরজিবি ১৬ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৩৫ হাজার টাকা ও আরজিবি ৩২ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৭৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
ওসিপিসি পিস্টা ৩২ জিবি আরজিবি ৬২০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৬২ হাজার টাকা, এক্সটি ডাবল আই ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৫ হাজার ৭০০ টাকা, এক্স৩ আরজিবি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ হাজার ৭০০ টাকা ও এক্সটি ডাবল আই ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৭ হাজার ৯৯৯ টাকা।
বিজ্ঞাপন
হার্ডডিস্ক ড্রাইভের মধ্যে সিগেট বারাকুডা ৭২০০ আরপিএম সাটা ২ টেরাবাইট ১৭ হাজার ৩০০ টাকা ও ৪ টেরাবাইট ২৩ হাজার টাকা। তোশিবা পি৩০০ ৭২০০ আরপিএম ২ টেরাবাইট ১৪ হাজার টাকা ও এক্স৩০০ ৭২০০ আরপিএম ৪ টেরাবাইট ৩৪ হাজার ৫০০ টাকা। এসএসডি স্যামসাং ৯৯০ প্রো এনভিএমই ১ টেরাবাইট ৩২ হাজার ৫০০ টাকা, ২ টেরাবাইট ৫১ হাজার টাকা ও ৪৮০ জিবি সাটা ৬জিবিপিএস ৫৫ হাজার টাকা।
টিম এমপি৩৩ ২৫৬ জিবি ৭ হাজার ৫০০ টাকা, সিএক্স২ সাটা ১ টেরাবাইট ১৭ হাজার টাকা ও টি-ফোর্স সাটা ২৫৬ জিবি ৫ হাজার ৫০০ টাকা। করজেয়ার এমপি৬০০ প্রো ১ টিবি ২৮ হাজার টাকা ও এমপি৬০০ ৫০০ জিবি ১৪ হাজার ৫০০ টাকা। এইচপি ইএক্স৯০০ ৫১২ জিবি ১২ হাজার টাকা, এস৭০০ প্রো ১২৮ জিবি ৩ হাজার টাকা ও এফএক্স ৯০০ প্লাস ১ টেরাবাইট ২০ হাজার টাকা।
ওসিপিসি এক্সটিএল-২০০ ১ টিবি ১৬ হাজার টাকা, ৫১২ জিবি ৯ হাজার টাকা ও ২৫৬ জিবি ৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
বহনযোগ্য হার্ডডিস্কের মধ্যে ওয়েস্টার্ন ডিজিটাল মাই পাসপোর্ট ১ টেরাবাইট ১০ হাজার ৯০০ টাকা, ২ টেরাবাইট ১৩ হাজার ৫০০ টাকা ও ৪ টেরাবাইট ১৮ হাজার ৮০০ টাকা। ট্রান্সসেন্ড স্টোরজেট ২৫এইচ৩ ১ টেরাবাইট ১৫ হাজার ৫০০ টাকা, টিএস২টিএসজে২৫সি৩এন ২ টেরাবাইট ১৯ হাজার টাকা ও স্টোরজেট ২৫এইচ৩পি ৪ টেরাবাইট ৩২ হাজার ৩০০ টাকা। এছাড়া সিগেট আইরন ওলফ প্রো ৮ টেরাবাইট ৫৩ হাজার ৫০০ টাকা ও স্কাইহক এআই ১৬ টেরাবাইট ৭০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
মনিটরের দামের ক্ষেত্রে আসুস ভিওয়াই২৪৯এইচজিআর ২৪ ইঞ্চি ১৫ হাজার টাকা, ভিএ২৪৯এইচজি ২৪ ইঞ্চি ১৬ হাজার টাকা ও টাফ গেমিং সিরিজ ৫ ভিজি২৫৯কিউ৫এ ২৪.৫ ইঞ্চি ২৫ হাজার টাকা। এইচপি ১৯.৫ ইঞ্চি পি২০৪ভি ১৩ হাজার টাকা, ২২ ইঞ্চি এম২২এফ ১৬ হাজার টাকা, ২৪ ইঞ্চি এম২৪এফ ১৭ হাজার টাকা ও এলিট ডিসপ্লে ই২৭ জি৫ ২৭ ইঞ্চি ২৭ হাজার টাকা। ডেল ২২ ইঞ্চি এসই২২২২এইচ ১২ হাজার ৯০০ টাকা ও প্রো ২৪ প্লাস পি২৪২৫এইচ ২৪ ইঞ্চি ৩০ হাজার ৫০০ টাকা।
এমএসআই প্রো এমপি২২৩ ২২ ইঞ্চি ১১ হাজার ২০০ টাকা, প্রো এমপি২২৫ ২২ ইঞ্চি ১২ হাজার ৮০০ টাকা, প্রো এমপি২৫১ ২৪.৫ ইঞ্চি ১৯ হাজার ৫০০ টাকা ও ২৫৫এফ ২৫ ইঞ্চি ২০ হাজার ৫০০ টাকা। এলজি ২৪এমএস৫৭০বি-বি ২৪ ইঞ্চি ১৭ হাজার ৫০০ টাকা, ২২এমকে৬০০এম ২১.৫ ইঞ্চি ১৫ হাজার ৫০০ টাকা ও আলট্রাফাইন ২৭ ইঞ্চি ৪০ হাজার টাকা। স্যামসাং এলএস২৪ডি৩০০জিএডব্লিউ ২৪ ইঞ্চি ১৭ হাজার টাকা ও ওডিসি জি৫ ২৭ ইঞ্চি ৪৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
গ্রাফিকস কার্ডের মধ্যে আসুস জিফোর্স জিটি ৭৩০ এনভিডিয়া (ডিডিআর ৫) ২জিবি ১৬ হাজার ৫০০ টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ৬ জিবি ৩৩ হাজার টাকা ও ডুয়াল আরটিএক্স ৩০৫০ ভি২ ৮ জিবি ৪৪ হাজার ৫০০ টাকা। এমএসআই জিফোর্স আরটিএক্স ৫০৮০ ১৬জি ইন্সপায়ার ৩এক্স ওসি প্লাস ১৬ জিবি ২ লাখ ৫০ হাজার টাকা।