সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি ঠেকাতে মাইক্রোসফটের নতুন এআই মডেল
নতুন মডেল সীমিত গ্রাহকের জন্য অফার এবং খরচ কম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
রয়টার্স জানায় মাইক্রোসফট স্যান ফ্রান্সিস্কোর ‘মাইক্রোসফট ইগনাইট’ কনফারেন্সে ‘এমএআই কোড ২’ নামের একটি কম্পিউটার প্রোগ্রামিং এআই মডেল উন্মোচন করেছে। এআই টুলগুলোর কারণে সফটওয়্যারের যেসব নিরাপত্তা ত্রুটি প্রতিনিয়ত সামনে আসছে তা ঠেকাতে মডেলটি সহায়তা করবে এবং এটি সীমিত সংখ্যক গ্রাহকের জন্য অফার করা হবে। কোম্পানির দাবি, এই মডেলটি প্রতিদ্বন্দ্বীর সমকক্ষ পারফরম্যান্স দেয় তবে খরচে অনেক সাশ্রয়ী।
বিজ্ঞাপন
মাইক্রোসফট এআইয়ের প্রধান মুস্তাফা সুলেইমান বলেছেন, বিভিন্ন ডোমেইন বা খাতের উপযোগী প্রযুক্তি তৈরির কৌশল তাদের খরচ কমাতে এবং প্রতিদ্বন্দ্বীদের সমকক্ষ হতে সাহায্য করছে। তিনি যোগ করেন, “টুলটি কেবল একটি মডেল নয়। এটা কোনো সাময়িক চমকও নয়। এটা এমন এক পূর্ণাঙ্গ ব্যবস্থা, যার কার্যক্ষমতা ও খরচকে সমানতালে সমন্বয় করবে।” সুলেইমান আরও উল্লেখ করেছেন, ওপেনএআইয়ের এজেন্টদের মাধ্যমে ‘হাগিং ফেইস’-এ হ্যাকিংয়ের মতো সাম্প্রতিক সাইবার নিরাপত্তা ঘটনা তাকে মডেলের কার্যসক্ষমতা ও সুরক্ষাব্যবস্থা উভয়ই গুরুত্ব দিতে বাধ্য করেছে, এবং “এআই যাতে কোনো ক্ষতিকর পদক্ষেপ না নেয় তা ঠেকানো ও এটা যেন কাঙ্ক্ষিত আচরণ করে তা নিশ্চিত করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার” বলে জোর দিয়েছেন।