ইরাকে সামরিক তৎপরতা স্থগিতের ঘোষণা কাতাইব হিজবুল্লাহর

ইরাকে সামরিক তৎপরতা স্থগিতের ঘোষণা কাতাইব হিজবুল্লাহর

ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ দেশটিতে সামরিক তৎপরতা স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে ইরাকের আকাশসীমা লঙ্ঘনকারী ‘শত্রু’ উড়োজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার (১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের…

ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ দেশটিতে সামরিক তৎপরতা স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে ইরাকের আকাশসীমা লঙ্ঘনকারী ‘শত্রু’ উড়োজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে গোষ্ঠীটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের আওতাভুক্ত ইরানপন্থী কয়েকটি গোষ্ঠীর অন্যতম কাতাইব হিজবুল্লাহর নেতা আহমাদ আল-হামদাভি এ ঘোষণা দিয়েছেন।

এদিকে জোটটির মুখপাত্র জাফর আল-হুসেইনি এক বিবৃতিতে জানিয়েছেন, অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে ইরাক সরকারের সঙ্গে আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘প্রতিরোধের অস্ত্র যোদ্ধাদের হাতে আমানত হিসেবে থাকবে।’ ইরাক ও দেশটির জনগণের ওপর হামলা চালানো যে কোনো শত্রুর বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

ইরাকের সরকারের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চললেও সমঝোতা না হওয়ায় কাতাইব হিজবুল্লাহ সামরিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দিল। তবে আকাশসীমা লঙ্ঘনকারী উড়োজাহাজের বিরুদ্ধে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

সূত্র: আলজাজিরা

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন