যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ছড়িয়ে পড়ছে হাম, বাড়ছে মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ছড়িয়ে পড়ছে হাম, বাড়ছে মৃত্যু

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা হামের মৃত্যু নিয়ে নতুন তথ্য জানান। তাদের তথ্যমতে, ল্যাঙ্কাস্টার কাউন্টির ওই মৃত্যুতে চলতি বছর রাজ্যটিতে হামসংক্রান্ত মৃত্যুর…

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হাম রোগে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা হামের মৃত্যু নিয়ে নতুন তথ্য জানান। তাদের তথ্যমতে, ল্যাঙ্কাস্টার কাউন্টির ওই মৃত্যুতে চলতি বছর রাজ্যটিতে হামসংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। মৃত পাঁচজনই টিকা নেয়নি।

আগস্টে ল্যাঙ্কাস্টার কাউন্টিতে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। চলতি বছরে যুক্তরাষ্ট্রে হাম রোগে মৃত্যুর এটিই ছিল প্রথম ঘটনা। এরপর সেপ্টেম্বরের মাঝামাঝি জেফারসন ও মিফলিন কাউন্টিতে আরও দুজনের মৃত্যু হয়।

জনস হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির জ্যেষ্ঠ গবেষক আমেশ আদালজা বলেন, ‘এই মৃত্যুগুলোর প্রতিটিই প্রতিরোধযোগ্য ছিল।’ তিনি জানান, পেনসিলভানিয়ায় হাম আক্রান্ত ৯৪৩ জনের মধ্যে মাত্র চারজন টিকা নিয়েছিল।

যুক্তরাষ্ট্রজুড়ে হাম রোগের সংক্রমণ বাড়ার মধ্যে পেনসিলভানিয়াই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যগুলোর একটি। সোমবার পর্যন্ত রাজ্যের ৩৯টি কাউন্টিতে ৯০৩ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। বুধবার নতুন তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৪৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, টিকা না নেওয়া জনগোষ্ঠীর মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। চলতি বছরের সংক্রমণ ও মৃত্যুর ধারাবাহিকতায় পেনসিলভানিয়ায় রোগটি নিয়ন্ত্রণে টিকাদানের গুরুত্ব আবারও সামনে এসেছে।

সূত্র: রয়টার্স 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন