রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১ নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা একটি সাংগঠনিক সভা করেছে। গত ১১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নানা পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রানী ও সাধারণ সম্পাদক বাঁধন রায় সভায় উপস্থিত সদস্যদের মাঝে অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব বণ্টন করে দেন। তাঁরা সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি সফল করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন উপদেষ্টা রিয়াদ খান। তিনি আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আররাফি সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার এবং প্রচার সম্পাদক শামীম হোসেন। এছাড়াও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রায়হান-আর-রাফি, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, বইমেলা সম্পাদক এস এম ত্বাসীন জামান ও নাফিস আরাফাত সভায় অংশ নেন।