রাজশাহীর আলোর পাঠশালায় অভিভাবকদের সমাবেশ আয়োজিত
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন করা হয়েছে
রাজশাহী জেলা প্রতিনিধি · রাজশাহী
প্রকাশ:
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে রাজশাহী আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। গত বুধবার ১১ নভেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বিজ্ঞাপন
সমাবেশে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং তাদের সার্বিক দেখভালের বিষয়ে অভিভাবকদের সচেতন করা হয়। এ সময় সন্তানদের স্মার্টফোন ও প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ এবং তাদের বন্ধু মহলের ওপর সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়। প্রধান শিক্ষিকা মোসা. রেজিনা খাতুন তাঁর বক্তব্যে বলেন, "সন্তানদের ভালো ফলাফল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নিয়মিত খোঁজখবর রাখতে হবে।"
এ ছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের ব্যক্তিগত দুর্বলতা ও উন্নতির দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত পড়াশোনার বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সহায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।