স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডে চাকরির সুযোগ, অনলাইনে আবেদন
চিফ ইনভেস্টমেন্ট অফিসারসহ বিভিন্ন পদে নির্দিষ্ট একাডেমিক ও অভিজ্ঞতা শর্ত পূরণ করতে হবে
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন সরকারি ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চিফ ইনভেস্টমেন্ট অফিসারসহ মোট আটটি ভিন্ন পদে নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও) পদের জন্য ফিন্যান্স, অ্যাকাউন্টস অথবা ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ/সিএফএ/এফসিএমএ/এফসিএ/এফসিসিএ/সিপিএ/সিএআইএ) ধারককে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। আবেদনকারীর আর্থিক সেবা, ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল, ডিএফআই অথবা স্বনামধন্য পরামর্শক প্রতিষ্ঠানে অন্তত পনেরো বছরের অভিজ্ঞতা, যার মধ্যে পাঁচ বছর শীর্ষ পদে, থাকা প্রয়োজন।
অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস পদের জন্য ফিন্যান্স, অ্যাকাউন্টস অথবা ইকোনমিকসে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি (এমবিএ/সিএফএ/সিএআইএ) অগ্রাধিকার পাবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ইনভেস্টমেন্ট/অ্যাসেট ম্যানেজমেন্ট, ভেঞ্চার ক্যাপিটাল বা ক্যাপিটাল মার্কেটে অন্তত ছয় বছরের অভিজ্ঞতা, যার মধ্যে দুই বছর মধ্যম সারির পদে, থাকা আবশ্যক।
এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের জন্য বাণিজ্যে ফিন্যান্স/অ্যাকাউন্টিং-এ স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রি (এসিএ/এসিএমএ/সিএফএ/এসসিএ) অগ্রাধিকারযোগ্য। শিক্ষাবর্ষে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স, পোর্টফোলিও মূল্যায়ন অথবা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত আট বছরের অভিজ্ঞতা, যার মধ্যে দুই বছর মধ্যম সারির পদে, চাওয়া হয়েছে।
এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের জন্য বাণিজ্যে ফিন্যান্স/অ্যাকাউন্টিং-এ স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রি প্রয়োজন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স অথবা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞাপন
এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর পদের জন্য মানবসম্পদ ম্যানেজমেন্ট, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সমমানের ক্ষেত্রে স্নাতকোত্তর (এলএলবি/এমবিএ-এইচআরএম/পিজিডি-এইচআরএম) অগ্রাধিকার পাবে। শিক্ষাবর্ষে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এবং সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। কমপ্লায়েন্স, মানবসম্পদ, প্রশাসন অথবা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
২০২৭ সালে সরকারি কর্মকর্তা‑কর্মচারীরা কত দিন ছুটি পাবেন, প্রজ্ঞাপন জারি। অফিস সহকারী পদের জন্য ন্যূনতম এইচএসসি বা সমমান পাস প্রয়োজন এবং জিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
ড্রাইভার পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রয়োজন। কোনো সরকারি বা কর্পোরেট প্রতিষ্ঠানে পেশাদার ড্রাইভার হিসেবে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
জেনিটর পদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান পাস প্রয়োজন। যেকোনো সরকারি বা কর্পোরেট অফিসে ক্লিনিং ও হাউসকিপিং কাজে অন্তত দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
বিজ্ঞাপন
চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের কোম্পানির বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পোর্টালে গিয়ে পদের বিবরণ, শর্তাবলি এবং অনলাইন আবেদন নির্দেশনা দেখতে পারবেন। দাপ্তরিক অনুসন্ধানের জন্য ই-মেইল: [email protected]তে যোগাযোগ করা যেতে পারে।