এআই ঝুঁকি নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার সুরক্ষা নীতিমালা তৈরিতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাব্য ঝুঁকিগুলো নিয়ন্ত্রণযোগ্য বলে মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি এ প্রযুক্তিতে প্রয়োজনীয় সুরক্ষা নীতিমালা বা গার্ডরেইল আরোপের বিষয়ে ইতিবাচক অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।
বিজ্ঞাপন
এআইয়ের দৌড়ে চীনকে পেছনে ফেলে এগিয়ে থাকার প্রশ্নে ট্রাম্প জানান, ঝুঁকির বিষয়টি নিয়ন্ত্রণযোগ্য। সুরক্ষামূলক আইন ও নীতিমালা তৈরির বিষয়ে তিনি বলেন, “সুরক্ষামূলক নীতিমালা তৈরি করলে আমার কোনো আপত্তি নেই।” ডেমোক্র্যাটদের সঙ্গে এ বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
তবে ট্রাম্প স্পষ্ট করেছেন যে, তিনি এমন কোনো সরকারি বিধিনিষেধ চান না যা যুক্তরাষ্ট্রকে চীনের পেছনে দ্বিতীয় অবস্থানে ঠেলে দেবে, কারণ চীনে এ ধরনের বিধিনিষেধ নেই। এতদিন প্রযুক্তি কোম্পানিগুলোকে নিজেদের মতো করে পরিচালনার সুযোগ দেওয়ার পক্ষে থাকলেও, সাম্প্রতিক এই মন্তব্যে সুরক্ষা নীতিমালার বিষয়ে তার ইতিবাচক মনোভাবের আভাস পাওয়া গেছে। তবে ঠিক কোন মাত্রার বিধিনিষেধ তিনি সমর্থন করবেন, তা এখনো স্পষ্ট নয়।