কর্মীদের কল্যাণে আকিজ রিসোর্সের নতুন কৌশলগত উদ্যোগ
কর্মীরা স্বাস্থ্যসেবা ও হোটেল রুমে ৩০‑৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
আকিজ রিসোর্স স্বাস্থ্যসেবা, ফিটনেস, ফ্যাশন ও ডাইনিংসহ বহুমুখী খাতে পার্টনারশিপ গড়ে কর্মীদের সুবিধা বাড়াচ্ছে। সুকি, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব এবং ফেব্রিলাইফসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এছাড়াও ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকা এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে।
বিজ্ঞাপন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ১১ অক্টোবর আকিজ রিসোর্সের প্রধান কার্যালয়ে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং কর্মীদের জন্য বিশেষ কর্পোরেট মূল্যে সেবা নেওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্যসেবার নির্বাচিত সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় ও হোটেল রুম ভাড়ায় ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় প্রদান করা হবে। আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান বলেন, “কর্মীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করতে আমরা আমাদের অংশীদার ব্র্যান্ডের পরিসর বাড়িয়ে চলেছি।”