দুই দিনে ছবি সরানোর নোটিশ পেলেন তানজিন তিশা
অনুমতি ছাড়া ফেসবুকে ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
ঢাকা জেলা প্রতিনিধি · ঢাকা
প্রকাশ:
অনুমতি ছাড়া ফেসবুকে বাদীর ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন (নাহার) তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকা চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় ডাকযোগে এই নোটিশ পাঠিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ‘নোটিশপ্রাপ্তির দুই দিনের মধ্যে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বাদীর সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে হবে এবং ভবিষ্যতে বাদীর কোনো ছবি ফেসবুক পেজে প্রকাশ না করতে বলা হয়েছে। অন্যথায় তিশার বিরুদ্ধে মানহানি, সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হব।’
আইনি নোটিশে উল্লেখ করা হয়, শাড়িকাণ্ডে তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, অভিনেত্রী তানজিন নাহার তিশা গত ২৭ অক্টোবর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ 'Tanjin Tisha' থেকে বাদীর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছেন। এছাড়া গণমাধ্যমেও ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ তোলা হয়েছে।
নোটিশে দাবি করা হয়, ২০২৫ সালের ৭ নভেম্বর তিশা ফেসবুক মেসেঞ্জারে বাদীকে ভাইরালের হুমকি দেন। সেখানে তিশা বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।’ বাদীর অভিযোগ, সেই ধারাবাহিকতায় তিশা তাঁর ছবি নিজের ফেসবুক পেজে আপলোড দিয়ে সম্মানহানি করছেন।
নোটিশে আরও বলা হয়েছে, তিশা ফেসবুকে লিখেছেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। বাস্তবে বাদী ও অপর নারী বোন নন, বরং একজন ফ্যাশন ডিজাইনার ও অন্যজন নারী উদ্যোক্তা। তিশা তাঁদের সম্পর্ককে নেতিবাচকভাবে তুলে ধরে মানহানি করছেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া নোটিশে উল্লেখ করা হয়, তিশা তাঁর ফেসবুক পোস্টে দুজন মাইনরের ছবি প্রকাশ করেছেন, যা সাইবার সুরক্ষা আইন ২০২৩–এর লঙ্ঘন। এর আগে ২৬ অক্টোবর মামলা তুলে নেওয়ার হুমকির অভিযোগে সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী তিশার বিরুদ্ধে আরেকটি মামলা করেন, যেখানে আদালত তিশাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।