বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
গাজীপুরে নিজস্ব কারখানায় এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন তৈরি করছে প্রতিষ্ঠানটি
অর্থনীতি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক উৎপাদন কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে স্থানীয় বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান হায়ার বাংলাদেশ লিমিটেড। রাজধানীর গুলশানে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এ পরিকল্পনার কথা জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় সরবরাহব্যবস্থা উন্নত করা এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
হায়ার বাংলাদেশ জানায়, ২০২০ সালে তারা বাংলাদেশে যাত্রা শুরু করে। বর্তমানে গাজীপুরে নিজস্ব কারখানায় এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিন ও টেলিভিশন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া চুক্তিভিত্তিক ব্যবস্থায় রেফ্রিজারেটর ও ফ্রিজার তৈরির পাশাপাশি এয়ারকন্ডিশনারের কনডেনসার, ইভ্যাপোরেটর, টিউব ও বিভিন্ন কাঠামোগত অংশ স্থানীয়ভাবে তৈরি করা হচ্ছে।
হায়ার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্যান জিং বলেন, ‘বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে বিশ্বমানের উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। উন্নত গৃহস্থালি প্রযুক্তি ও স্মার্ট সল্যুশনের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। ‘‘মোর ক্রিয়েশন, মোর পসিবিলিটিজ’’– এই বিশ্বাস নিয়েই হায়ারের পথচলা।’
প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন পরিচালক আশরাফুল আলম বলেন, ‘আমাদের কাজ শুধু অ্যাপ্লায়েন্স বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বাধুনিক প্রযুক্তি ও ধারাবাহিক উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে আরও উন্নত জীবনযাপনের অভিজ্ঞতা তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। শেষ পর্যন্ত, কত পণ্য বিক্রি হলো, শুধু তা দিয়ে আমরা আমাদের সাফল্য বিচার করি না। বরং গ্রাহকদের কতটা ভালো সেবা দিতে পারছি এবং তাঁদের দৈনন্দিন জীবনে কতখানি স্বাচ্ছন্দ্য যোগ করতে পারছি, সেটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’ ভবিষ্যতে নতুন বিনিয়োগের মাধ্যমে স্থানীয় শিল্প বিকাশে ভূমিকা রাখার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।