চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবই অনুমোদন
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শিক্ষা ডেস্ক · ঢাকা
প্রকাশ:
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য চারটি নতুন পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন করা হয়েছে। চতুর্থ শ্রেণির জন্য 'বাংলাদেশের সংস্কৃতি' ও 'খেলাধুলা' এবং ষষ্ঠ শ্রেণির জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা' শীর্ষক বইগুলো অনুমোদিত হয়েছে।
বিজ্ঞাপন
অনুমোদনটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত 'জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি'র সভায় নেওয়া হয়। সভায় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
একই কমিটির পৃথক একটি সভায় মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির জন্য 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও 'আমার কারিগরি শিক্ষা' শীর্ষক দুটি বই প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদিত হয়েছে। এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন প্রধান অতিথি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভাপতিত্ব করেন এবং গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।