পপিতে সহকারী পরিচালক পদে পুনর্বিজ্ঞপ্তি, বেতন সর্বোচ্চ ৯৮ হাজার টাকা
শিক্ষানবিশকালে ৮৯ হাজার ১৮০ টাকা এবং স্থায়ীকরণের পর ৯৮ হাজার ৪২০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে
চাকরি ডেস্ক · ঢাকা
প্রকাশ:
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’ তাদের প্রধান কার্যালয়ের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনার জন্য ‘সহকারী পরিচালক-ক্ষুদ্রঋণ’ পদে লোকবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে যারা ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
আবেদনকারীকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরসহ মোট ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের অন্তত ৬০-৭০টি শাখার দায়িত্ব পালন অথবা ৩০০ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বাজেট প্রণয়ন, প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণে দক্ষতা এবং কর্মী ব্যবস্থাপনায় পারদর্শিতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা। তবে পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে ১২-১৪ দিন ঢাকার বাইরে যাওয়ার মানসিকতা থাকতে হবে। শিক্ষানবিশকালে সর্বসাকল্যে ৮৯,১৮০ টাকা বেতন পাবেন এবং চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৯৮,৪২০ টাকা। এছাড়া উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল ও শহর ভাতাসহ সংস্থার অন্যান্য সুবিধা দেওয়া হবে। মাঠ পরিদর্শনের ক্ষেত্রে সংস্থার গাড়ি ব্যবহারের সুবিধাও থাকবে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রসহ সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি রঙিন ছবি, দুজন পরিচয় প্রদানকারীর তথ্য এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে। আবেদনের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইলের মাধ্যমেও ([email protected]) আবেদনপত্র পাঠানো যাবে। ডাকযোগে বা সরাসরি আবেদনের ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ও প্রশিক্ষণ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।