সিডনিতে সাংবাদিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
মোহাম্মদ আবদুল মতিন সভাপতি ও ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:
সিডনির রকডেল একটি মিলনায়তনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এবিজিএ) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোহাম্মদ আবদুল মতিন সভাপতি ও ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গঠিত হয়েছে ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি।
বিজ্ঞাপন
গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) আয়োজিত এ সভায় সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করা হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ওয়ালি উল ইসলাম, সাবরিনা ফারুকি, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। কমিটিতে সহসভাপতি হিসেবে রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এ এইচ এম মাসুম বিল্লাহ, মোহাম্মদ রেজাউল হক ও আতাউর রহমান নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে দিলারা জাহান, প্রচার সম্পাদক পদে সুহৃদ সোহান হক, গণমাধ্যম সম্পাদক পদে আসিফ ইকবাল ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে এস এম দিদার হোসেন, অর্ক হাসান, শরিফুল ইসলাম স্বপন ও মোহাম্মদ জসীম উদ্দিন যোগদান করেছেন। অনুষ্ঠানটিতে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।