আকাশি মিনি ড্রেসে নুসরাত ফারিয়ার নতুন লুক
হালকা নীল রঙের স্লিভলেস হল্টারনেক পোশাকে স্নিগ্ধ ও স্টাইলিশ লুকে ধরা দিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।
লাইফস্টাইল ডেস্ক · ঢাকা
প্রকাশ:
ফ্যাশনিস্তা অভিনেত্রী নুসরাত ফারিয়ার সাজপোশাকে বরাবরই আধুনিকতা ও বোল্ডনেসের ছাপ লক্ষ্য করা যায়। এবার তিনি আকাশি নীল রঙের একটি মিনি ড্রেস পরে স্নিগ্ধ লুকে ধরা দিয়েছেন। পোশাকটিতে ছোট ছোট সাদা পোলকা ডট নকশা রয়েছে, যা নীল-সাদার এক চমৎকার মেলবন্ধন তৈরি করেছে।
বিজ্ঞাপন
নুসরাতের পরা পোশাকটি ছিল স্লিভলেস হল্টারনেক ডিজাইনের। এর উঁচু কলারের ঠিক নিচে ছোট্ট একটি কাটআউট নকশা রয়েছে এবং কোমরে যুক্ত করা হয়েছে বিডসের বেল্ট। পোশাকের নিচের অংশটি ছোট স্কার্টের আদলে তৈরি, যার কিনারাজুড়ে আইলেট কাটওয়ার্কের ফুলেল নকশা ফুটে উঠেছে।
গয়নার ক্ষেত্রে অভিনেত্রী মিনিমাল সাজ বেছে নিয়েছেন। কানে পরেছেন সোনালি জ্যামিতিক নকশার দুল। এক হাতে ব্রেসলেট ও ঘড়ি এবং অন্য হাতে রতনচূড়ার আদলে তৈরি ব্রেসলেট পরেছেন তিনি। সাজে বাড়তি অনুষঙ্গ না থাকায় পোশাকের রং ও নকশাই মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।
চুলের স্টাইলে তিনি বেছে নিয়েছেন খোলা চুল, যাতে হালকা বাদামি আভা ও বড় ঢেউখেলানো কার্ল রয়েছে। মেকআপের ক্ষেত্রে চোখের সাজে বিশেষ গুরুত্ব দিয়েছেন নুসরাত ফারিয়া। গাঢ় আইলাইনার ও ঘন পাপড়িতে চোখ দুটি আকর্ষণীয় হয়ে উঠেছে। সেই সঙ্গে গালে হালকা ব্লাশ ও ঠোঁটে সফট পিঙ্ক লিপকালার তার সাজে পরিপূর্ণতা এনেছে।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে গোলাপি দরজা ও নানা রঙের ফুলের সাজ দেখা গেছে। বিভিন্ন ভঙ্গিতে নুসরাতের উপস্থিতিতে ফুটে উঠেছে এক অন্যরকম স্নিগ্ধতা। ইন্সটাগ্রাম থেকে এই ছবিগুলো নেওয়া হয়েছে।