ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পশ্চিমবঙ্গের মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক · ঢাকা
প্রকাশ:
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার আয়োজিত এ আলোচনায় তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই থাকবে, কোনো রাজ্য সরকারের সঙ্গে নয়।
বিজ্ঞাপন
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং গত ২৪ নভেম্বর রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সামনে হুমকি দিয়ে বলেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না। যেভাবে সেখানে হিন্দু নিধন করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই।’
এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘দেখেন, পৃথিবীর সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে।’ তিনি দুই দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতীয় পর্যায়ের সরকারগুলোর মধ্যেই গুরুত্বপূর্ণ ও গুরুতর আলোচনা হওয়া প্রয়োজন। এ ধরনের বিতর্কিত আলোচনা বাদ দেওয়ার কথাও জানান তিনি।
এদিকে, এই ঘটনা নিয়ে হেফাজতে ইসলাম দাবি করেছে, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।